Header Ads

ব্যবসায় নামলেন হ্যাপি

অভিনয় থেকে দুরে আছেন দীর্ঘদিন। মাঝে বিয়ের ঘোষণায় ফের আলোচনায় এসেছেন। এবার নতুন আরেকটি ঘোষণা দিলেন আলোচিত মডেল নাজনিন আক্তার হ্যাপি। অনলাইন শপ খুলছেন তিনি। শপের নাম দিয়েছেন ‘হ্যাপিয়েস্ট শপ’। শপ থেকে উপার্জিত অর্থ অসহায়দের দান করবেন তিনি।
যেমনটা জানিয়েছেন তার ফেসবুক স্টাটাসে, ‘বাবা মায়ের কাছ থেকে সবসময় টাকা নিয়ে তো দেওয়াই যাই কিন্তু এতে তো আর নিজে কষ্ট করে দেওয়ার যে আত্মার শান্তি তা আর পাব না! তাই চিন্তা করেছি একবারেই কিছু টাকা নিয়ে সেটা দিয়ে কিছু একটা করে লাভের অংশ থেকে সাহায্য করার।’
তিনি আরও জানিয়েছেন, ‘নিজের লাভের জন্য ব্যবসা শুরু করিনি, আমার প্রয়োজনও ছিল না আলহামদুলিল্লাহ! শুধু সাহায্য করার উদ্দেশ্যে ব্যবসায় এগিয়ে আসা। অনেক ভাই-বোন আছেন যারা অনেক কষ্ট করে মাদরাসায় পড়ছেন, মাদরাসার বই কিনতে পারছেন না, বা বাচ্চাদের মাদরাসায় পড়াতে চাচ্ছেন কিন্তু টাকার জন্য পারছেন না বা কোনো দ্বীনি ভাই-বোন খুব কষ্টের মধ্য দিয়ে একবেলা খেয়ে না খেয়ে বেঁচে আছেন, তারা আমাকে একটু কষ্ট করে জানান, ইনশাআল্লাহ আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করব।’
প্রসঙ্গত, নাজনীন আক্তার হ্যাপি ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর মামলা করেছিলেন। সেই মামলা ধোপে টেকেনি। মাঝে আত্মহত্যার ঘোষণাও দিয়েছিলেন তিনি। পরে ধর্ম-কর্মে মনোনিবেশ করেন। সিনেমার আইটেম গানে নাচার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
উল্টো ফেসবুকে হিজাব পরিহিত ছবি পোস্ট করে ঘোষণা দিয়েছেন, আর অভিনয় করবেন না। এর পর থেকে নিজের আর কোনো ছবিই প্রকাশ করেননি। ধর্মীয় পোস্টই করেছেন একের পর এক। নিজের নামও বদলে ফেলেছেন। তার নতুন নাম ‘আমাতুল্লাহ’। বর্তমানে একটি কওমি মাদরাসায় পড়াশোনা করছেন তিনি। অনেকটা নিভৃতেই জীবন-যাপন করছেন। মোবাইল ফোনে পাওয়া যায় না তাকে।

কোন মন্তব্য নেই

Thanks for your comment !

Blogger দ্বারা পরিচালিত.